নভোএয়ারে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, স্নাতক পাসে আবেদন

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৬ | ১:৪৫ ৭ ভিউ
নভোএয়ারে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, স্নাতক পাসে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ নভেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অথবা এম.কম বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিসে অর্থাৎ এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজে দক্ষ হওয়া বাধ্যতামূলক।

ফুলটাইম চাকরির এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে এবং কর্মস্থল হবে যেকোনো জায়গায়। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড ও ভ্রমণ ভাতাসহ নানা সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই পader জন্য আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর, ২০২৬ তারিখ। বিডিজবস ডটকম সূত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

নভোএয়ারে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, স্নাতক পাসে আবেদন
0:00 / 0:00
1x