জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বনামধন্য ইউএস-বাংলা গ্রুপ। প্রতিষ্ঠানটির মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক পার্সেপশন বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত রবিবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদনের জন্য প্রার্থীদের পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বিষয়ে বিএসসি অথবা মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাজার বা জনমত গবেষণা এবং ভোক্তা অন্তর্দৃষ্টি বিষয়ে পেশাগত দক্ষতা আবশ্যক। পদটিতে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফুলটাইম এই চাকরির জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স অন্তত ২৬ বছর হতে হবে এবং কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হলেও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আগামী ৫ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত পদটিতে আবেদন করা যাবে। বিডিজবস ডটকমের সূত্র থেকে এই তথ্য জানা গেছে।




