এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৬:১৬ ২ ভিউ
এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে যার জন্য গত ১৪ নভেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজের দক্ষতা থাকতে হবে তবে কোনো পূর্বঅভিজ্ঞতার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী ২৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা দেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে ফুলটাইম কাজ করার সুযোগ পাবেন।

চাকরিটিতে ১৫,২০০ থেকে ২৭,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, যার সাথে টিএ এবং ডিএ যুক্ত থাকবে। এছাড়া ইনসেনটিভ, মোবাইল বিল, ঈদ বোনাস ও পদোন্নতির পাশাপাশি অনভিজ্ঞ প্রার্থীদের শিক্ষানবিশ ভাতা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিডিজবস ডটকম সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ
0:00 / 0:00
1x