আকিজ গ্রুপে ১০০ জনের বড় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৭:১৫ ১ ভিউ
আকিজ গ্রুপে ১০০ জনের বড় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ১০০ জন সেলস অফিসার নিয়োগ দেবে। গত ১৮ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

এই পদের জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০ থেকে ৩০ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। অভিজ্ঞদের পাশাপাশি ফ্রেশার্সদেরও এই নিয়োগে উৎসাহিত করা হয়েছে।

পাইপ, পানির পাম্প ও গিজার বিক্রির কাজে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

বেতন ছাড়াও নির্বাচিতরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস এবং টিএ/ডিএ সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবস ডটকমের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

আকিজ গ্রুপে ১০০ জনের বড় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ
0:00 / 0:00
1x