মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১১:৪৫ ২ ভিউ
মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘হেড অব কমন সার্ভিসেস ডিভিশন (এভিপি-ভিপি)’ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা মেনে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ক্রয় প্রক্রিয়া পরিচালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম এই চাকরির জন্য প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীর কর্মস্থল হবে যেকোনো জায়গায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। বিডিজবস ডটকম সূত্রে প্রকাশিত এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত
0:00 / 0:00
1x