ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরির সুযোগ

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৪:০০ ৮ ভিউ
ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে (দাবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের মানবসম্পদ ও প্রশাসনিক নীতিমালা, আর্থিক নির্দেশিকা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। পাশাপাশি শাখাভিত্তিক বাজেট প্রণয়ন, লক্ষ্যমাত্রা নির্ধারণ, কর্মীদের দলগত পরিচালনা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিবেদন তৈরির দক্ষতা থাকতে হবে। এ ছাড়া তহবিল বিশ্লেষণ, ঝুঁকি নিরূপণ ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা প্রয়োজন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ১ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৮০০ ঋণগ্রহীতার কার্যক্রম, ১০ কোটি টাকার বেশি ঋণ তহবিল এবং ৮ হাজারের বেশি সঞ্চয়কারীর হিসাব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে প্রতিদিন ১০ লাখ টাকা ঋণ ও সঞ্চয় আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, পাসবই যাচাই এবং গ্রাহক নির্বাচন ও ভিও গঠন নিশ্চিত করতে হবে।

শাখার ঋণ মূল্যায়ন, অনুমোদন ও বিতরণের পাশাপাশি গ্রাহকদের আর্থিক সাক্ষরতা নিশ্চিত করার দায়িত্বও থাকবে এই পদে। এ ছাড়া ব্যাংকের সঙ্গে সমন্বয় করে নগদ অর্থ ব্যবস্থাপনা, নিয়মিত বিভিন্ন প্রতিবেদন জমা এবং কর্মীদের ছুটি, বদলি ও পদোন্নতিসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম তদারকি করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানে শোষণ ও নির্যাতনমুক্ত নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা আবশ্যক।

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা, জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরির সুযোগ
0:00 / 0:00
1x