দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ল্যান্ড বা ফ্যাক্টরি কমপ্লেক্স বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৮ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এতে পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি।
আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া এমএস এক্সেল ও গুগল শিটস ব্যবহার করে তথ্য সংরক্ষণ, হালনাগাদ এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরিতে দক্ষ হতে হবে। ফুলটাইম এই চাকরির জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং কাজের ধরন হবে অফিসভিত্তিক।
এই পদে নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে নারায়ণগঞ্জ এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। মূল বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় আগামী ২৭ নভেম্বর, ২০২৬।







