NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬
৫:৪১ ভোর
১ ভিউ

ফকিরহাটে প্রতিবেশীর আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৫:৪১ ১ ভিউ
ফকিরহাটে প্রতিবেশীর আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে প্রতিবেশীর বসতঘরে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী মুসা শেখ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ৪ নভেম্বর দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী মুসা শেখ একই গ্রামের মৃত আজিত শেখের ছেলে এবং ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রতিবেশী আলী মুসা শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও রাস্তা সরু হওয়ায় গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে কর্মীরা বালতিতে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং এর আগেই ঘর ও মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘরে জমি বিক্রির নগদ টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের উপমহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তবে তার আগেই ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

ফকিরহাটে প্রতিবেশীর আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু
0:00 / 0:00
1x