জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটির আমদানি ও রপ্তানি কার্যক্রম বিভাগের শূন্য পদে এই লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ নভেম্বর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, আন্তর্জাতিক বাণিজ্য রীতি এবং ট্রেড ফাইন্যান্স কার্যক্রম বিষয়ক জ্ঞান থাকতে হবে।
ফুলটাইম এই অফিসে চাকরির জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পদের জন্য কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা এবং বেতন নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে।
ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬।

