NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬
৫:৪৫ ভোর
৪ ভিউ

ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যায় তিনজনের যাবজ্জীবন

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৫:৪৫ ৪ ভিউ
ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যায় তিনজনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও তার দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) অসীম কুমার দে এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মোতাহার মিয়া এবং তার দুই ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। আদালতের বিচারক দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি কামাল মিয়া আদালতে উপস্থিত থাকলেও মোতাহার হোসেন ও মনির মিয়া পলাতক রয়েছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, নিমবাড়ি এলাকার ব্যবসায়ী মানিক মিয়ার সাথে প্রতিবেশী মনির মিয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ১০ অক্টোবর রাতে টাকার বিষয়ে আলোচনার কথা বলে মানিক মিয়াকে ডেকে নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মানিক মিয়ার স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাত বছর সাক্ষ্যপ্রমাণ, যুক্তিতর্ক ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন। রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন আহমেদ সন্তোষ প্রকাশ করলেও, আসামিপক্ষের আইনজীবী সারওয়ার ই আলম উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যায় তিনজনের যাবজ্জীবন
0:00 / 0:00
1x