ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ১০:৪৫ ১ ভিউ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ওরাকল সার্টিফাইড প্রফেশনাল পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ নভেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম অফিসের এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে।

নির্বাচিত প্রার্থীরা ঢাকাতে অফিস করবেন এবং তাদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আগামী ১০ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। বিডিজবস ডটকমের সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ
0:00 / 0:00
1x