রেলপথে নাশকতা রোধে দুই মাসের জন্য নামছে ২৫০০ আনসার

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৬ | ৪:০০ ৬ ভিউ
রেলপথে নাশকতা রোধে দুই মাসের জন্য নামছে ২৫০০ আনসার

ফাইল ছবি

রেলপথে নাশকতার ঘটনা বাড়তে থাকায় যাত্রী, ট্রেন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাত্র ১৩ দিনে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ৩৮টি নাশকতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধ ও রেলপথের নিরাপত্তা জোরদার করতে আগামী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসের জন্য ২ হাজার আনসার এবং ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের প্রস্তাব দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

নাশকতার ঘটনা বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বর ও আসন্ন নতুন বছরের জানুয়ারি এই দুই মাসের জন্য ২ হাজার আনসার সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে রেলওয়ে পুলিশ। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুযায়ী তাঁরা স্টেশন ও স্টেশনসংলগ্ন নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করবেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, আমরা ২ হাজার অঙ্গীভূত আনসার মোতায়েনের পরিকল্পনা দিয়েছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী তাঁদের মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি এর একটি কারণ হতে পারে এবং বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটেছে বলে তিনি জানান। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি স্টেশনে যাত্রীদের ব্যাগ তল্লাশি, সিসি ক্যামেরা স্থাপন ও কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

রেলপথে নাশকতা রোধে দুই মাসের জন্য নামছে ২৫০০ আনসার
0:00 / 0:00
1x