জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ১০:৪৫ ২ ভিউ
জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার

সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আজকের পত্রিকা

আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া কার্যক্রমের ক্যালেন্ডার দেওয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার সময়সূচি নির্ধারণ করা থাকবে। আজ শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে। শুধু অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নয়, এসব প্রতিযোগিতায় পদক অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি, প্রশিক্ষণ ও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সিলেটের ক্রীড়াঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণে নিয়মিত ফুটবল, ভলিবল ও বাস্কেটবলসহ বিভিন্ন খেলার লিগ চালু করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। তাঁর জীবন, কর্ম ও গুণাবলি থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। তাঁর স্মৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:

জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার
0:00 / 0:00
1x