প্রাণিসম্পদ প্রদর্শনীর সময় এক দিন বাড়ল

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৬:১৬ ৫ ভিউ
প্রাণিসম্পদ প্রদর্শনীর সময় এক দিন বাড়ল

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া এই মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং খাতের বিভিন্ন উদ্যোগ ও প্রযুক্তি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেও সময় বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী ও খামারিরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

প্রাণিসম্পদ প্রদর্শনীর সময় এক দিন বাড়ল
0:00 / 0:00
1x