আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নির্দলীয় প্রতীke হলেও এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে দলগুলো। এমন পরিস্থিতিতে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, দলীয় প্রতীক না থাকলেও বাস্তবে রাজনৈতিক দলগুলোকে আলাদা করা যাবে না। কারণ প্রার্থীরা কমবেশি কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত। তাই নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ও সহিংসতা এড়াতে দলগুলোর সহযোগিতা চায় ইসি।
আইনে নির্দলীয় নির্বাচনের কোনো স্পষ্ট সংজ্ঞা বা দলগুলোর ভূমিকা নিয়ে পরিষ্কার বিধান না থাকায় বিশ্লেষকেরা একে আইনের ত্রুটি মনে করছেন। তবে সংলাপে দলগুলোকে প্রার্থী মনোনয়ন ও সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে বলার পক্ষে মত দিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
ইসি সূত্রে জানা গেছে, তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের শরিক কয়েকটি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। দলগুলোকে আস্থায় নেওয়া না গেলে স্থানীয় নির্বাচনে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।








