NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬
৫:৪৫ ভোর
১ ভিউ

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৫:৪৫ ১ ভিউ
নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোতে বেতন-ভাতা ও গ্রেড নির্ধারণসহ বিভিন্ন অসংগতি দূর করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে গত সোমবার (২ নভেম্বর) এই কমিটি গঠন করা হয় এবং এসংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়। আজ বুধবার এই প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ আগস্ট সরকারি কর্মচারীদের জন্য নবম বেতনকাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ১ জুলাই থেকে এই বেতনকাঠামো কার্যকর ধরা হলেও সরকার তিন ধাপে এটি বাস্তবায়ন করছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ এবং পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা করতেই মূলত এই কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে এই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি, কমিটিকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের সচিবসহ বিষয়সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গঠিত কমি টিকে বেতন স্কেলের অসংগতি বিষয়ে পাওয়া অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে তা নিষ্পত্তির প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন বা সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেবে এই কমিটি। ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য বিভিন্ন ভাতা নতুন করে প্রদান এবং ভাতার হার কম বা বৃদ্ধির বিষয়েও সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং তাদের সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি
0:00 / 0:00
1x