আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জেই মেমোতায়েন করা হয়েছে ৫৬ প্লাটুন বিজিবি সদস্য। আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখছেন।







