ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ ইসির

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৪:১৫ ২ ভিউ
ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ ইসির

ছবি: আজকের পত্রিকা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ২৪ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। আখতার আহমেদ বলেন, সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে এবং আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তাদের সঙ্গেই তিন দিনের এই সংলাপ হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন। ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যাঁরা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে।

পাঁচ ধাপে দেশের ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। ইসি মাছউদ আরও বলেন, ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:

ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ ইসির
0:00 / 0:00
1x