পোশাক শ্রমিকের মজুরি নিয়ে সমঝোতা হয়নি, দর-কষাকষি চলছে

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ২:০১ ৭ ভিউ
পোশাক শ্রমিকের মজুরি নিয়ে সমঝোতা হয়নি, দর-কষাকষি চলছে

পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে টানা দ্বিতীয় দিনের বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দর-কষাকষি চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। গতকাল মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হওয়া বৈঠকে উভয় পক্ষ তৃতীয় দফা প্রস্তাব জমা দিলেও প্রস্তাবিত বেতনের অঙ্কের ব্যবধান রয়ে গেছে।

মজুরি বোর্ডে জমা দেওয়া তৃতীয় প্রস্তাবে মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা এবং প্রথম গ্রেডে ১৮ হাজার ৮২৮ টাকা ন্যূনতম বেতনের প্রস্তাব করেছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের দাবি কমিয়ে চতুর্থ গ্রেডে ২২ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ৩৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আলোচনা চলবে। উভয় পক্ষের পাল্টাপাল্টি যুক্তি ও বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে রাতের মধ্যেই একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে বোর্ড। চতুর্থবারের মতো নতুন প্রস্তাব আসার সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে প্রথম দফায় মালিকপক্ষ ১৫ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা প্রস্তাব করেছিল। পরে দ্বিতীয় দফায় মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২৫ হাজার টাকা প্রস্তাব করে। তবে অঙ্ক নিয়ে মতপার্থক্য থাকলেও আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

পোশাক শ্রমিকের মজুরি নিয়ে সমঝোতা হয়নি, দর-কষাকষি চলছে
0:00 / 0:00
1x