এনবিআর ও কাস্টমস নিয়ে অস্বস্তিতে অর্থমন্ত্রী

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৬ | ১:০১ ৯ ভিউ
এনবিআর ও কাস্টমস নিয়ে অস্বস্তিতে অর্থমন্ত্রী

দেশে-বিদেশে যেখানেই যান, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজস্ব প্রশাসনের এই সংস্কারে ব্যবসায়ীদের মতামত ও সহযোগিতা চেয়েছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরেও এনবিআরের কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে। ব্যবসায়ীদের অংশগ্রহণ ছাড়া সরকারের সংস্কার উদ্যোগ সফল করা সম্ভব নয়। তাই প্রয়োজনীয় পরিবর্তনের জন্য ব্যবসায়ীদের সাহসের সঙ্গে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরতে হবে। তিনি আরও জানান, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণে প্রয়োজনে সরকার অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।

এ সময় বিমা খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অনেক বিমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ না করলেও সম্পদ কেনা ও বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। এমনকি বিমার অর্থের অপব্যবহারের অভিযোগও রয়েছে। এ খাতের পরিস্থিতি ব্যাংক খাতের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

এনবিআর ও কাস্টমস নিয়ে অস্বস্তিতে অর্থমন্ত্রী
0:00 / 0:00
1x