পোশাক কারখানার জন্য আলাদা মজুরি কাঠামোর প্রস্তাব

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ১২:১৫ ৩ ভিউ
পোশাক কারখানার জন্য আলাদা মজুরি কাঠামোর প্রস্তাব

পোশাক খাতের বড় ও ছোট কারখানার জন্য আলাদা মজুরি কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। একই সঙ্গে প্রতিবছর পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণারও প্রস্তাব দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বাবুল আখতার বলেন, ছোট কারখানাগুলোর পক্ষে বেশি মজুরি দেওয়া সম্ভব নয় এবং মজুরি বাড়ানো হলে অনেক ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বড় ও ছোট কারখানার সক্ষমতা বিবেচনায় পৃথক মজুরি কাঠামো করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, গ্রিন সনদপ্রাপ্ত প্রায় ৩০০টি পোশাক কারখানা শ্রমিকদের তুলনামূলক বেশি মজুরি দেওয়ার সক্ষমতা রাখে এবং এসব কারখানার জন্যও আলাদা মজুরি কাঠামো করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ের পাশাপাশি বাড়িভাড়া বাড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন এবং শ্রমিক দলের আহ্বায়ক ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এবং মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিনও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

পোশাক কারখানার জন্য আলাদা মজুরি কাঠামোর প্রস্তাব
0:00 / 0:00
1x