দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারটিতে মোট ১ হাজার ৭৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি, ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ১১৩ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। তবে এর বিপরীতে শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ৭৫ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আলোচ্য দিনটিতে ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ৩৪ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৮৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে এবং মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৫৮৯টি। বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৪৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারদর।







