২৫ দিনে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ৭:৪৫ ৪ ভিউ
২৫ দিনে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে

চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা, যা প্রতি ডলার ১২৪ টাকা ধরে হিসাব করা হয়েছে। এর মধ্যে গত বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর এক দিনেই এসেছে ৬ কোটি ৯০ লাখ ডলার বা ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ৫ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সার্বিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে প্রবাসী আয়ের ক্ষেত্রে ১১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

২৫ দিনে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে
0:00 / 0:00
1x