সুনামগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৬ | ১২:১৬ ৯ ভিউ
সুনামগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

সংঘর্ষের সময় এক ব্যক্তির মাথায় টেঁটা বিদ্ধ হয়। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন এবং প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে।

চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না ও তাঁর ফুফাতো ভাই নূরে আলম জিকুর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং এর আগেও তাঁদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষটি আমজোড়া ও জলুসা গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে অন্তত অর্ধশত মানুষ আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে নেত্রকোনার ধর্মপাশা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা জানান, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষ ঘটে, তবে বর্তমানে পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সুনামগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত
0:00 / 0:00
1x