হাসিনার ফাঁসি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ৯:১৫ ১ ভিউ
হাসিনার ফাঁসি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে বিএনপির আয়োজিত গণমিছিলে বাণিজ্যমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক শ, এমনকি কয়েক হাজার মামলা অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ তাঁর বিচারের অপেক্ষায় রয়েছে। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

হাসিনার ফাঁসি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
0:00 / 0:00
1x