শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১০:০৪ ৬ ভিউ
শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান সংলগ্ন মোগলাবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় ডিউটি পালন করছিল। এসময় সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ ভেতরে দুজন বাংলাদেশির সহায়তায় এক ব্যক্তিকে সীমান্ত পার হতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিলান বর্মন (৫০) নামে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার থানার সম্বলপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তিনি। এতদিন বাংলাদেশে অবস্থানের পর পুনরায় অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তির কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি, তবে তার ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
0:00 / 0:00
1x