সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১২:৩০ ২ ভিউ
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে থানার বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইয়ামিন আহম্মেদ (২৪) ও রিফাত আহম্মেদ (২০)। সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার আফজাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর শাহপরাণ থানার সুরমা বাইপাস এলাকায় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান ও যানবাহন ভাঙচুর করেন ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী। এ ঘটনায় ২১ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হলে, এই দুইজনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার অভিযোগে দায়ের হওয়া ওই মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
0:00 / 0:00
1x