জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলেকে দেড় বছরের কারাদণ্ড

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ৭:০১ ৪ ভিউ
জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলেকে দেড় বছরের কারাদণ্ড

গতকাল সোমবার সন্ধ্যায় জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা থানায় অভিযোগ জানান। মায়ের অভিযোগের ভিত্তিতে জুয়েল মিয়া (৪২) নামের ওই ব্যক্তিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জানান, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর আগেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। মাদক সেবনের পর তিনি প্রায়ই নিজের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুয়েলকে এই সাজা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়াকে রাতেই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলেকে দেড় বছরের কারাদণ্ড
0:00 / 0:00
1x