জয়পুরহাটে অস্ত্রসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ২:৩১ ১ ভিউ
জয়পুরহাটে অস্ত্রসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম এলাকা থেকে ১৩ মামলার পলাতক আসামি রনজু সরকারকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত শুক্রবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। রনজু সরকার ওই এলাকার দাদরা দুধিয়াপাড়ার মিন্টু সরকারের ছেলে।

এসআরবি-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি নুরুল হুদা জানান, গ্রেফতারকৃত রনজুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। অভিযান শেষে তাকে ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

জয়পুরহাটে অস্ত্রসহ ১৩ মামলার আসামি গ্রেফতার
0:00 / 0:00
1x