ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ১:১৫ ১ ভিউ
ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশালরেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার খাটের নিচ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হৃদয় হোসেন (২৪) ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকার সাহেব হোসেনের ছেলে। এসআরবি-৬ এর ঝিনাইদহ ক্যাম্প জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে ঝিনাইদহের এসআরবি-৬ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার গাঁজাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।২৫ নভেম্বর, ২০২৬ তারিখে বাসস এ এই তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
0:00 / 0:00
1x