কক্সবাজারে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৩:৩০ ৫ ভিউ
কক্সবাজারে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫) ও সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন ও মরদেহগুলো থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

কক্সবাজারে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু
0:00 / 0:00
1x