ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ: চিমনি গুঁড়িয়ে দিয়ে লাখ টাকা জরিমানা

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৯:১৫ ১ ভিউ
ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ: চিমনি গুঁড়িয়ে দিয়ে লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও সদর উপজেলায় পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিচালিত এই অভিযানে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এম এফ বি নামের অবৈধ ইটভাটাটির চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এই জরিমানা ধার্য ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ রায়হান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ: চিমনি গুঁড়িয়ে দিয়ে লাখ টাকা জরিমানা
0:00 / 0:00
1x