অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশের পথে ডা. শফিকুর রহমান

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৬:৩০ ১ ভিউ
অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশের পথে ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। পূর্বনির্ধারিত সফর শেষে মঙ্গলবার ২৪ নভেম্বর স্থানীয় সময় বিকেলে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন।

সফরের সূচি অনুযায়ী, ২০ নভেম্বর সিডনি পৌঁছানোর পর ২১ নভেম্বর ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সভায় যোগ দেন। পরদিন ২২ নভেম্বর ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড শীর্ষক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এরপর ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিরোধীদলীয় নেতা বুধবার ২৫ নভেম্বর দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবেন। অস্ট্রেলিয়া সফর শেষে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও সফরসংক্ষেপ করে তিনি সরাসরি দেশে ফিরছেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, অস্ট্রেলিয়া সফরকালে বিরোধীদলীয় নেতা সিডনি ও ক্যানবেরায় বিভিন্ন সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নেন। ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ডা. এস এম খালিদুজ্জামান ও মুহাম্মদ নজরুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:

অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশের পথে ডা. শফিকুর রহমান
0:00 / 0:00
1x