NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬
৫:৪৬ ভোর
২ ভিউ

আরও খবর

চট্টগ্রামে কাল শুরু কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৫:৪৬ ২ ভিউ
চট্টগ্রামে কাল শুরু কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট

চট্টগ্রামে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। নগরের শহীদ শাহজাহান মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল পাবে এক লাখ টাকা।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ও চট্টগ্রামের সংসদ সদস্যরা।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার সংঘ ও চট্টগ্রাম-১১। আগামী ২৮ নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ হাজার টাকা করে পুরস্কার।

মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির পরিচালক ও ক্রীড়া সংগঠক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর। এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে অতিথি ও অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্ট উপলক্ষে শহীদ শাহজাহান মাঠে দুই পাশে নেট, এলইডি লাইট স্থাপন এবং পিচ সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে।

প্রতিযোগিতায় মোট ২৪টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্ব থেকে শুরু হয়ে নকআউট পদ্ধতিতে দলগুলো লড়াই করবে। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

চট্টগ্রামে কাল শুরু কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট
0:00 / 0:00
1x