NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬
৫:৪৫ ভোর
১ ভিউ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ১৫ ঘর

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৫:৪৫ ১ ভিউ
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ১৫ ঘর

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় প্রায় ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সী ও নুরইসলাম মুন্সীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী নিজের ফসলি জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেন।

এই ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় কালাম মুন্সী ও ভুলু মাতুব্বরসহ অন্তত পাঁচজন আহত হন।

খবর পেয়ে সালথা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ১৫ ঘর
0:00 / 0:00
1x