NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬
৫:৪২ ভোর
১ ভিউ

আরও খবর

সাইবার নিরাপত্তায় ৯০ হাজার এমএসএমই উদ্যোক্তার প্রশিক্ষণ

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ০ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৫:৪২ ১ ভিউ
সাইবার নিরাপত্তায় ৯০ হাজার এমএসএমই উদ্যোক্তার প্রশিক্ষণ

ঢাকায় আজ বুধবার ‘সাইবাররেডি: সেলিব্রেটিং দ্য জার্নি অব সাইবার-সেফ এমএসএমই’ শীর্ষক এক অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, ডিজিটাল ইকোনমি প্রোগ্রামের জ্যেষ্ঠ পরিচালক অ্যান্থিয়া মুলাকালা ও জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ইজলাল হোসেন এবং সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক ও জ্যেষ্ঠ পরিচালক মো. নোমানুজ্জামানসহ অন্যরাছবি: সাজেদা ফাউন্ডেশন।

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত কর্মসূচিটির আওতায় ৯০ হাজারের বেশি উদ্যোক্তাকে সাইবার হাইজিন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকায় আজ বুধবার ‘সাইবাররেডি: সেলিব্রেটিং দ্য জার্নি অব সাইবার-সেফ এমএসএমই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

এতে বক্তারা বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান ক্রমেই ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফলে এসব প্রতিষ্ঠানের জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাইবার হামলা, ফিশিং ও প্রতারণামূলক লেনدেনের কারণে ছোট ব্যবসায়ের আয় কমতে পারে, এমনকি ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।

‘এপ্যাক সাইবার সিকিউরিটি ফান্ড’ শীর্ষক একটি প্রকল্পের সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। গুগলের জনহিতৈষী সংস্থা গুগল ডট ওআরজির আর্থিক সহায়তায় এশিয়া ফাউন্ডেশন এই তহবিল পরিচালনা করছে এবং এর স্থানীয় অংশীদার হলো সাজেদা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, বাস্তব জীবনের মতো ডিজিটাল জগতেও প্রতারণা ও শোষণ থেকে সুরক্ষা প্রয়োজন। এ ছাড়া সাজেদা ও এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষুদ্রঋণ কার্যক্রমের কর্মীদের প্রশিক্ষক হিসেবে কাজে লাগানোর ফলে কর্মসূচিটি অত্যন্ত কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সাইবার নিরাপত্তায় ৯০ হাজার এমএসএমই উদ্যোক্তার প্রশিক্ষণ
0:00 / 0:00
1x