আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’ নিয়ে শোবিজে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) নির্মাতা নিজেই এই সিনেমার ঘোষণা দিয়েছেন। এতে মূল চরিত্রে অভিনয় করবেন তার স্ত্রী মেহজাবীন চৌধুরী এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটকের সফলতম এই জুটি এবার বড় পর্দায় একসঙ্গে রোমান্টিক ঘরানার সিনেমায় যুক্ত হলেন। চুক্তিস্বাক্ষরের ছবি পোস্ট করে আদনান আল রাজীব জানান, তাদের এই সিনেমায় পুরো টিমের অনেকখানি স্বপ্ন ও ভালোবাসা জড়িয়ে আছে। তারা একটি সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চান। যেখানে দর্শক ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মেহজাবীন চৌধুরীও নিজের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, সিনেমাটির জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনচিত্র ও নাটক বানিয়ে প্রশংসিত হওয়া আদনান এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ দিয়ে কান উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিলেন।
আরও খবর
আদনানের প্রথম সিনেমায় নিশো ও মেহজাবীন
আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।

