চট্টগ্রামে পৃথক অভিযানে ২১ হাজার ৯০০ ইয়াবাসহ দুজন আটক

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ১১:৩০ ২ ভিউ
চট্টগ্রামে পৃথক অভিযানে ২১ হাজার ৯০০ ইয়াবাসহ দুজন আটক

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে এসআরবি-৭। এসব অভিযানে মোট ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পেটে ইয়াবা বহনের অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল শুক্রবার পটিয়ার জুলুর দিঘীরপাড়ে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সালমা বেগম ও তারেক নামে দুজনকে আটক করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে পরীক্ষায় সালমার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার পেট থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে আনোয়ারার চৌমুহনী বাজারে চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যান। পরে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আটক দুজন, ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক উদ্ধারের এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

চট্টগ্রামে পৃথক অভিযানে ২১ হাজার ৯০০ ইয়াবাসহ দুজন আটক
0:00 / 0:00
1x