আত্মরক্ষার লড়াইয়ে মেয়েদের বিনামূল্যে কারাতে শেখাচ্ছেন মুন্নী

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ২:০০ ৮ ভিউ
আত্মরক্ষার লড়াইয়ে মেয়েদের বিনামূল্যে কারাতে শেখাচ্ছেন মুন্নী

ফেনী শহরের মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে অনন্য উদ্যোগ নিয়েছেন মুন্নী আক্তার। শহরের পেয়ারু জিমনেশিয়ামে ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের অধীনে প্রতি বৃহস্পতিবার বিভিন্ন স্কুলের ছাত্রীদের বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। গত দুই বছরে প্রায় ৪০ জন মেয়েকে তিনি দক্ষ করে তুলেছেন।

লক্ষ্মীপুরের এক শ্রমজীবী পরিবারের সন্তান মুন্নী ২০১৬ সালে কারাতে শেখা শুরু করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ব্ল্যাক বেল্ট অর্জন করেন এবং বর্তমানে দ্বিতীয় ড্যান পর্যায়ে রয়েছেন। ২০১৮ সালে বাংলাদেশ যুব গেমসে স্বর্ণপদক এবং ২০১৯ সালে দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয় করেন তিনি।

মুন্নী জানান, মেয়েরা যাতে ইভটিজিং বা বখাটেদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে, সেই লক্ষ্যেই তিনি বিনামূল্যে এই প্রশিক্ষণ দিচ্ছেন। বর্তমানে ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামের পাশাপাশি পুলিশ লাইনস স্কুলেও একটি প্রশিক্ষণ কোর্স চালু করেছেন তিনি। প্রশিক্ষণ নিতে আসা ছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল বলেন, মুন্নী নিজে কারাতে শিখে এখন বিনামূল্যে ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন। এর ফলে স্থানীয় মেয়েদের মধ্যে কারাতে শেখার ব্যাপারে আগ্রহ বাড়ছে। মুন্নী আক্তারের এই কার্যক্রমকে জেলা ক্রীড়া সংস্থা থেকে উৎসাহিত করা হচ্ছে।

বর্তমানে স্বামী ও দুই বছরের সন্তান নিয়ে ফেনীতে বসবাস করছেন মুন্নী। প্রশিক্ষণে আসা ছাত্রীদের অভিভাবকরা জানান, বর্তমান সময়ে বখাটেদের উৎপাত থেকে বাঁচতে আত্মরক্ষার কৌশল শেখা অত্যন্ত জরুরি। মুন্নীর এই উদ্যোগ মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:

আত্মরক্ষার লড়াইয়ে মেয়েদের বিনামূল্যে কারাতে শেখাচ্ছেন মুন্নী
0:00 / 0:00
1x