শাহ আমানত মাজারে হাতবোমা উদ্ধার, আটক ২

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ৮:৩০ ১ ভিউ
শাহ আমানত মাজারে হাতবোমা উদ্ধার, আটক ২

চট্টগ্রাম নগরীর সুফীসাধক শাহ আমানতের মাজারে অবিস্ফোরিত অবস্থায় একটি হাতবোমা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাজার প্রাঙ্গণে লাল টেপে মোড়ানো এই বোমাটি দেখতে পান লোকজন। এতে উপস্থিত বিপুল ভক্তদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নগরীর কোতোয়ালী থানার জেল রোডের ওই মাজারে হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। আজকেও বিপুল মানুষের ভিড়ের মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় উপস্থিত লোকজন সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে দেয় এবং পুরো এলাকা ঘিরে রাখে। মাজার প্রাঙ্গণে সুফিসাধক শাহ আমানতের বংশধরদের পরিবারের সদস্যরা বসবাস করেন। সেখানে আর কোনো বিস্ফোরক আছে কি না, তা পুলিশ তল্লাশি করে দেখছে।

সংশ্লিষ্ট সংবাদ:

শাহ আমানত মাজারে হাতবোমা উদ্ধার, আটক ২
0:00 / 0:00
1x