সৌরভ দাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, হাইকোর্টে জানাল কেন্দ্র

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৮:৩০ ১ ভিউ
সৌরভ দাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, হাইকোর্টে জানাল কেন্দ্র

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসছবি: সৌরভের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

ভারতের ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়েছে। এই কারণে তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে চড়তে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিল্লি হাইকোর্টে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে এই তথ্য দাখিল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। তিনি জানান, ওই লুক আউট সার্কুলার জারি করেছিল মুম্বাই পুলিশ, ২৩ নভেম্বর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য সৌরভের লন্ডন যাওয়ার কথা ছিল।

অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা হাইকোর্টে জানান যে সৌরভের পাসপোর্টে বেশ কিছু অসংগতি দেখা গেছে। পদুচেরির পুলিশ সুপারের করা গত ২০ আগস্টের এক তদন্ত রিপোর্টের উল্লেখ করে তিনি বলেন, নথিতে স্কুলজীবন, ঠিকানা ও বাবার পরিচয়সংক্রান্ত বিষয়ে অসংগতি রয়েছে।

সৌরভের আইনজীবী অখিল সিবাল সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে বলেন যে তাঁর মক্কেলকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সৌরভ দাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, হাইকোর্টে জানাল কেন্দ্র
0:00 / 0:00
1x