দৃঢ় সামাজিক সম্পর্ক ও বন্ধুত্বেই দীর্ঘায়ু হয় ডলফিন: গবেষণা

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১০:৪৫ ২ ভিউ
দৃঢ় সামাজিক সম্পর্ক ও বন্ধুত্বেই দীর্ঘায়ু হয় ডলফিন: গবেষণা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডলফিন কার সঙ্গে মিশবে এবং কত বড় দলে থাকবে, সে বিষয়ে বেশি বাছবিচার করতে শুরু করেছবি: গবেষকদের সৌজন্যের

মানুষের মতো ডলফিনের ক্ষেত্রেও সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব দীর্ঘ জীবনের চাবিকাঠি হতে পারে। অস্ট্রেলিয়ার গবেষকদের এক গবেষণায় দেখা গেছে, যেসব ডলফিনের সামাজিক বন্ধন যত দৃঢ়, তাদের আয়ুও তুলনামূলক বেশি হয়।

পশ্চিম অস্ট্রেলিয়ার শার্ক বে এলাকায় দীর্ঘ ৪০ বছরের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বিজ্ঞান সাময়িকী 'পিএলওএস বায়োলজি'-তে প্রকাশিত এই গবেষণায় মূলত ইন্দো-প্যাসিফিক বোতলনাক ডলফিনের জীবনযাপন পর্যবেক্ষণ করা হয়।

এই প্রজাতির ডলফিন সাধারণত ৫০ বছরের বেশি বাঁচে। গবেষকরা জানান, শৈশব ও তরুণ বয়সে এরা বড় দলে থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিচিত ও ছোট সামাজিক গোষ্ঠীর প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে। গবেষণার প্রধান লেখক কেলি মিহান বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডলফিনরা সঙ্গী নির্বাচনে বেশ বাছবিচার করে।

দলবদ্ধভাবে থাকার ফলে ডলফিনরা তথ্য বিনিময় ও সঙ্গী খুঁজে পাওয়ার সুবিধা পায়। তবে বড় দলে রোগ ছড়ানো বা মানসিক চাপের ঝুঁকিও থাকে। গবেষণায় দেখা গেছে, প্রজননের প্রয়োজনে পুরুষ ডলফিনরা স্ত্রী ডলফিনের তুলনায় বড় জোট গঠন করে বিচরণ করে। অন্যদিকে, স্ত্রী ডলফিনের ক্ষেত্রে আত্মীয়তা ও পরিবেশ বেশি প্রভাব ফেলে।

গবেষক মাইক বসলে মনে করেন, ডলফিনের সামাজিক আচরণের সঙ্গে মানুষের অনেক মিল রয়েছে। সময়ের সঙ্গে মানুষের মতো তাদেরও মেলামেশার ধরন বদলায়। এই গবেষণা প্রমাণ করে যে, মানুষ ও অন্যান্য উন্নত প্রাণীর মধ্যকার পার্থক্যের ধারণা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:

দৃঢ় সামাজিক সম্পর্ক ও বন্ধুত্বেই দীর্ঘায়ু হয় ডলফিন: গবেষণা
0:00 / 0:00
1x