চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৯:৩১ ২ ভিউ
চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত

চাকরির বিজ্ঞাপনের নামে তথ্য হাতিয়ে নেওয়ার এই তৎপরতার ফাঁদে পড়েছেন, এমন ১২ জনের সঙ্গে কথা বলেছে সিএনএনছবি: সিএনএনের এক্স অ্যাকাউন্ট থেকে

লিংকডইন সম্ভবত এযাবৎকালে তৈরি হওয়া সবচেয়ে কার্যকর গোয়েন্দা হাতিয়ার। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা ও জনপ্রিয়তা বৃদ্ধি লিংকডইনের মতো প্ল্যাটফর্মের ব্যবহার এ ধরনের গুপ্তচরবৃত্তির তৎপরতাকে আরও অনেক বেশি কার্যকর করে তুলেছে। এ অভিযোগ নিয়ে এক বিবৃতিতে লিংকডইনের এক মুখপাত্র সিএনএনকে জানান, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা ওয়েবসাইট ব্যবহারের শর্তের স্পষ্ট লঙ্ঘন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত অপতৎপরতা শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্র থেকে চীনের গোপন তথ্য হাতিয়ে নিতে অভাবনীয় এক কৌশলের তথ্য উঠে এসেছে। চাকরির বিজ্ঞাপনের নামে তথ্য হাতিয়ে নেওয়ার এই তৎপরতার ফাঁদে পড়েছেন এমন ১২ জনের সঙ্গে কথা বলেছে সিএনএন। এ ছাড়া সন্দেহজনক ভুয়া ওয়েবসাইটগুলো বিশ্লেষণ করে সিএনএন জানতে পেরেছে, সংবেদনশীল মার্কিন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ছাঁটাই করা দেশটির হাজার হাজার ফেডারেল কর্মীকে নিশানা করা হচ্ছে।

এ বছরের জুনে এফবিআই এমন ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং মার্কিন কর্মকর্তাদের দাবি এসব ওয়েবসাইটের সঙ্গে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের যোগসূত্র ছিল। যদিও চীনা এজেন্টরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা করছিল এমন অভিযোগ চীন অস্বীকার করেছে। তবে সিএনএন এফবিআইয়ের বন্ধ করা ওয়েবসাইটগুলোর বাইরে এমন আরও কয়েকটি ওয়েবসাইটের সন্ধান পেয়েছে, যেগুলোর ধরন এফবিআইয়ের বন্ধ করা ওয়েবসাইটগুলোর মতোই।

পেন্টাগনের সাবেক কর্মী ওয়েস ব্রায়ান্ট ২০২৫ সালের জানুয়ারিতে হঠাৎ এমআরডিএ নামের মালয়েশিয়ার একটি গবেষণাপ্রতিষ্ঠানের পরিচয়ে একটি ই–মেইল পান। মালয়েশিয়া ও বৃহত্তর অঞ্চলে নিরাপত্তা জোরদারে সহায়তা করতে শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানানো হয়। প্রথমে ই–মেইলটি উপেক্ষা করলেও পরে নতুন চাকরির প্রয়োজন হওয়ায় ব্রায়ান্ট ওই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন এবং নিরাপত্তা চুক্তি নিয়ে একটি সাধারণ মানের প্রতিবেদন তৈরি করেন।

ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর চাকরিচ্যুতি ও পদত্যাগসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্র সরকারের কয়েক লাখ কর্মী চাকরি হারান। এর ফলে ওয়াশিংটন ডিসি এলাকায় হঠাৎ করেই বেকার মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র ছিল। গোয়েন্দা সংস্থার সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চীনকে মোকাবিলা করার প্রয়োজনীয় প্রস্তুতি ও সুরক্ষাব্যবস্থা ছাড়াই হাজার হাজার মানুষের কাছে তাদের পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত
0:00 / 0:00
1x