এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ: নতুন জিপিএ-৫ ১৬০০, ফেল থেকে পাস ৫৫৪৮

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১০:০৭ ৪ ভিউ
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ: নতুন জিপিএ-৫ ১৬০০, ফেল থেকে পাস ৫৫৪৮

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পাস ও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের আনন্দ উল্লাসপ্রথম আলো ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। আজ সোমবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পুনর্নিরীক্ষণে ফেল করা ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী এবার পাস করেছেন। এর মধ্যে ২০ জন পরীক্ষার্থী এমন আছেন, যারা প্রথম ফলাফলে ফেল করলেও পুনর্মূল্যায়নের পর জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছেন।

বোর্ডভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৪৬৪ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন, যশোরে ১৬২ জন, দিনাজপুরে ১৩৪ জন, কুমিল্লায় ১২০ জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৭৭ জন, রাজশাহীতে ৫৬ জন এবং বরিশালে ২১ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন।

সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এবার পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন এবং ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করা হয়।

সংশোধিত ফলাফলে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

সংশ্লিষ্ট সংবাদ:

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ: নতুন জিপিএ-৫ ১৬০০, ফেল থেকে পাস ৫৫৪৮
0:00 / 0:00
1x