পারমাণবিক বিদ্যুৎ ফিরিয়ে আনতে আজ তাইওয়ানে গণভোট

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৭:৪৫ ১ ভিউ
পারমাণবিক বিদ্যুৎ ফিরিয়ে আনতে আজ তাইওয়ানে গণভোট

তাইওয়ানে আবারও পারমাণবিক বিদ্যুৎ চালু করা হবে কি না, তা নির্ধারণে শনিবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ সচল পারমাণবিক চুল্লিটি বন্ধ হওয়ার ১৮ মাস পর এই ভোটের আয়োজন করা হয়েছে। দেশটির দীর্ঘদিনের পারমাণবিক শক্তিমুক্ত স্বদেশ নীতি বাতিলের পক্ষে বা বিপক্ষে মত দেবেন ভোটাররা। গত আট বছরে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে এটি তাইওয়ানের চতুর্থ গণভোট।

ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার চিপ শিল্পের জন্য বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই ভোটের গুরুত্ব আরও বেড়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায়, কোনো সংকটের সময় চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন করে দিলে দ্বীপটি কীভাবে বিদ্যুৎ সরবরাহ সচল রাখবে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটি ৯৭ শতাংশের বেশি জ্বালানি আমদানি করে।

গত মার্চে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে মাশান ও কুওশেং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করার প্রক্রিয়া শুরু করার কথা জানান। ২৪ সেপ্টেম্বর পারমাণবিক নিরাপত্তা কমিশন রাষ্ট্রীয় মালিকানাধীন তাইওয়ান বিদ্যুৎ কোম্পানির মাশান কেন্দ্র পুনরায় চালুর পরিকল্পনায় অনুমোদন দেয়। তবে কেন্দ্রটি আবার চালু করার আগে আরও নিরাপত্তা মূল্যায়ন প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:

পারমাণবিক বিদ্যুৎ ফিরিয়ে আনতে আজ তাইওয়ানে গণভোট
0:00 / 0:00
1x