মুন্সীগঞ্জে ৩৩ বছর ধরে বিনামূল্যে কবরের বাঁশ দিচ্ছেন দুই ব্যবসায়ী

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ৭:০০ ১ ভিউ
মুন্সীগঞ্জে ৩৩ বছর ধরে বিনামূল্যে কবরের বাঁশ দিচ্ছেন দুই ব্যবসায়ী

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজারে কবরের জন্য বিনামূল্যে বাঁশ সরবরাহ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই ব্যবসায়ী। আব্দুল কাদের শিকদার (৬০) ও তার ব্যবসায়িক অংশীদার সেলিম খাঁ (৪৮) দীর্ঘ ৩৩ বছর ধরে মানবিক তাগিদ থেকে এই সেবা দিয়ে আসছেন।

স্বজন হারানোর শোকে দিশাহারা পরিবারের পাশে দাঁড়াতে তারা এই উদ্যোগ নিয়েছেন। টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় তারা বিনামূল্যে বাঁশ সরবরাহ করেন। গত তিন দশকে তারা প্রায় ১০ হাজার মরদেহ দাফনে সহযোগিতা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আড়তে সবসময় কবরের মাপ অনুযায়ী বাঁশ কেটে প্রস্তুত রাখা হয়। আব্দুল কাদের শিকদার বলেন, মানুষ মারা গেলে স্বজনরা শোকে ভেঙে পড়েন। সেই সময়ে দাফনের বাঁশের জন্য তাদের যেন কোনো দুশ্চিন্তা করতে না হয়, সেই চিন্তা থেকেই আমরা এই কাজ করি।

বেতকা বাজার কমিটির সাধারণ সম্পাদক রব খান এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন। ব্যবসায়ী সেলিম খাঁ জানান, ধনী-গরিব নির্বিশেষে সবার জন্যই এই সেবা উন্মুক্ত। অনেকে টাকা দিতে চাইলেও তারা তা গ্রহণ করেন না এবং আমৃত্যু এই কাজ চালিয়ে যেতে চান।

সংশ্লিষ্ট সংবাদ:

মুন্সীগঞ্জে ৩৩ বছর ধরে বিনামূল্যে কবরের বাঁশ দিচ্ছেন দুই ব্যবসায়ী
0:00 / 0:00
1x