মাসব্যাপী নানা অফারে শুরু হলো পাঠাও ফেস্ট

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৯:১৫ ১ ভিউ
মাসব্যাপী নানা অফারে শুরু হলো পাঠাও ফেস্ট

মাসজুড়ে আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক, পুরস্কার, গেমস ও নানা অভিজ্ঞতা নিয়ে শুরু হয়েছে ‘পাঠাও ফেস্ট’। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে আয়োজিত মাসব্যাপী এ উৎসব চলবে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সেবা ব্যবহার করে নানা অফার ও পুরস্কার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকেরা। ১৫ নভেম্বর ঢাকায় পাঠাওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবারের পাঠাও ফেস্টে রাইড, ফুড, পার্সেল ও ইন-অ্যাপ গেমসসহ পাঠাও ইকোসিস্টেমের বিভিন্ন সেবায় যুক্ত করা হয়েছে বিশেষ আয়োজন। ব্যবহারকারীদের দৈনন্দিন যাতায়াত ও কেনাকাটায় সাশ্রয়ের পাশাপাশি বিনোদন এবং পুরস্কার জেতার সুযোগ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। পাঠাও ফেস্ট উপলক্ষে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে পাওয়া যাবে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়। পাশাপাশি প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে বিশেষ ‘গোল্ডেন আওয়ার’।

এ সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে মিলবে দ্বিগুণ পয়েন্ট। অন্যদিকে, যোগ্য পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডের ভাড়া পাঠাও পে-এর মাধ্যমে পরিশোধ করলে পাওয়া যাবে আরও দ্বিগুণ পয়েন্ট। ফলে গোল্ডেন আওয়ারে নির্ধারিত রাইডে পাঠাও পে ব্যবহার করে মোট চার গুণ পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে। খাবারপ্রেমীদের জন্য পাঠাও ফুডে থাকছে বিশেষ সুবিধা, যেখানে যেকোনো স্থান থেকে যেকোনো রেস্টুরেন্টে অর্ডারে সারা দিন ফ্রি ডেলিভারি পাওয়া যাবে।

পাশাপাশি নির্বাচিত রেস্টুরেন্টে থাকছে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় এবং প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিল উপভোগ করা যাবে। পাঠাও পে ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ ক্যাশব্যাক সুবিধা, যেখানে রাইড, ফুড এবং পার্সেলের প্রতিটিতে প্রথম যোগ্য লেনদেনে ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক মিলবে। তিনটি সেবাতেই প্রথম যোগ্য লেনদেন সম্পন্ন করলে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।

এবারের পাঠাও ফেস্টের অন্যতম আকর্ষণ প্রতিদিনের ইন-অ্যাপ কুইজ গেম ‘ওস্তাদ! ডানে না বামে?’। টানা তিন দিন সঠিক উত্তর দিতে পারলে পাওয়া যাবে ৪০০ পাঠাও পয়েন্ট এবং ১৫ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। অফার ও পুরস্কারের পাশাপাশি এবারের আয়োজনের বিশেষ উদ্যোগ ‘উইশ’ পাঠাওয়ের আওতায় মোট ১১টি বিশেষ ইচ্ছা বা স্বপ্ন পূরণ করবে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড এবং বিকাশ পেমেন্টেও রাইড ও ফুড অর্ডারে রয়েছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা।

এবারের পাঠাও ফেস্টে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে পিকাবু, হারল্যান ও ওয়াওজা। এসব প্রতিষ্ঠানের সহযোগিতায় গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার ও বিশেষ অভিজ্ঞতা। রাইড ও খাবার অর্ডারে ছাড়, ফ্রি ডেলিভারি, ক্যাশব্যাক, ইন-অ্যাপ গেমস, পুরস্কার এবং বিশেষ ইচ্ছাপূরণের উদ্যোগ—সব মিলিয়ে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপের মাধ্যমে এসব অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:

মাসব্যাপী নানা অফারে শুরু হলো পাঠাও ফেস্ট
0:00 / 0:00
1x