কর্মক্ষেত্রে মানসিক চাপ দূর করার সহজ উপায়

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১:১৫ ৯ ভিউ
কর্মক্ষেত্রে মানসিক চাপ দূর করার সহজ উপায়

আধুনিক কর্মজীবনে কাজের চাপ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট সময়ে দায়িত্ব শেষ করার তাড়া, মিটিং এবং নানা জটিলতার কারণে অনেকেই মানসিকভাবে চাপে ভোগেন। যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৩ শতাংশ কর্মী নিয়মিতভাবে কর্মক্ষেত্রে মানসিক চাপের মধ্যে থাকেন। দীর্ঘদিন এই চাপ চললে তা কাজের গতি কমানোর পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

কাজের চাপ কমাতে সময় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে এবং প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করতে হবে। কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ তা ঠিক করে অগ্রাধিকার দিয়ে তা সম্পন্ন করতে হবে। এছাড়া সব কাজ একসঙ্গে করার চেষ্টা না করে নিজের সামর্থ্য ও সময়ের সীমাবদ্ধতা বুঝতে হবে। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার আগে নিজের বর্তমান কাজের চাপ বিবেচনা করে প্রয়োজনে বিনয়ের সঙ্গে না বলতে শিখতে হবে।

একটানা দীর্ঘ সময় কাজ করলে মনোযোগ কমে যায়, তাই কাজের ফাঁকে ছোট বিরতি নেওয়া অত্যন্ত জরুরি। প্রতি ঘণ্টায় অন্তত পাঁচ মিনিটের জন্য ডেস্ক থেকে উঠে দাঁড়ান, হাঁটাহাঁটি করুন বা পানি পান করুন। মানসিক চাপ কমাতে গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন কিংবা মেডিটেশন দারুণ কার্যকর। এছাড়া কোনো কাজ বুঝতে সমস্যা হলে একা না থেকে সহকর্মীদের সাহায্য নিন এবং সুপারভাইজারকে জানান। নৈমিত্তিক জীবনে স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং ব্যায়াম করা মানসিক চাপ কমাতে সাহায্য করে। অতিরিক্ত চিনি ও জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস কমিয়ে প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট শারীরিক অনুশীলন করতে হবে। কাজের পরিকল্পনা, নিজের সীমাবদ্ধতা বোঝা এবং শরীর ও মনের যত্ন নেওয়ার মাধ্যমে কর্মক্ষেত্রের চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:

কর্মক্ষেত্রে মানসিক চাপ দূর করার সহজ উপায়
0:00 / 0:00
1x