মাহমুদুর রহমানকে হয়রানির পেছনে আধিপত্যবাদ?

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৭:৪৬ ১ ভিউ
মাহমুদুর রহমানকে হয়রানির পেছনে আধিপত্যবাদ?

সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় স্থগিত মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের আকস্মিক উপস্থিতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল ও প্রতিশোধের হুমকির পরপরই এ ধরনের ঘটনা ঘটায় বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এর পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র কিংবা আধিপত্যবাদী স্বার্থের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাঈম আহমাদ বলেন, মাহমুদুর রহমানের সাংবাদিকতা বা রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে তার দীর্ঘদিনের অবস্থানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণ বানানো হলে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, ভারতের একজন মন্ত্রী প্রকাশ্যে বাংলাদেশের ভূখণ্ড দখল ও প্রতিশোধ নেওয়ার হুমকি দেবেন, আর একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে আধিপত্যবাদের সমালোচক একজন সাংবাদিকের বাসায় পুলিশের আকস্মিক উপস্থিতি ঘটবে—এ ঘটনাগুলোর রাজনৈতিক তাৎপর্য খতিয়ে দেখা জরুরি।

জেডিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো বিদেশি শক্তির স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, সে প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের স্বাধীনতা কোনো প্রতিবেশী রাষ্ট্রের দয়া বা অনুগ্রহের বিষয় নয় এবং এ দেশের জনগণ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল এবং এ দেশের হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, ২৫ নভেম্বর স্থগিত থাকা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সাংবাদিক মাহমুদুর রহমানের গুলশানের বাসায় যায় পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:

মাহমুদুর রহমানকে হয়রানির পেছনে আধিপত্যবাদ?
0:00 / 0:00
1x