ভারত-পাকিস্তান ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন, আইসিসির হস্তক্ষেপ দাবি

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১২:১৬ ১ ভিউ
ভারত-পাকিস্তান ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন, আইসিসির হস্তক্ষেপ দাবি

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের আক্রমণাত্মক আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দুই দেশের ক্রিকেটারদের এমন আচরণকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন।

গত রোববার কাতারের দোহায় ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচে একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। টসের সময় দুই অধিনায়ক তিলক বর্মা ও আবদুল সামাদের হাত না মেলানো দিয়ে বিতর্কের শুরু হয়। ম্যাচ চলাকালেও দুই দলের খেলোয়াড়রা বাক্‌বিতণ্ডা ও আক্রমণাত্মক উদ্‌যাপনে লিপ্ত হন।

পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ভারতীয় পেসার হর্ষিত রানা প্রতিপক্ষ ব্যাটারদের সঙ্গে তর্কে জড়ান এবং উইকেট পাওয়ার পর আক্রমণাত্মক ভঙ্গি করেন। আবার ভারতের ব্যাটিংয়ের সময় হর্ষিত রানা আউট হলে পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম তার দিকে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।

হরভজন সিং মনে করেন, ক্রিকেটারদের এমন আচরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং পাকিস্তান ‘এ’ দল খেলবে বাংলাদেশের বিপক্ষে। নিজ নিজ ম্যাচে জয়ী হলে ফাইনালে আবারও মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের।

সংশ্লিষ্ট সংবাদ:

ভারত-পাকিস্তান ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন, আইসিসির হস্তক্ষেপ দাবি
0:00 / 0:00
1x